যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে রোববার সকাল ১১ টার দিকে।

জনসভা উপলক্ষ্যে মিছিলে এ সংঘর্ষে ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ ৪ জন ছুরিকাহত হন। এ ঘটনাকায় আহত হয়েছে আরো অনেকে। এর মধ্যে ২ জনের অবস্থা আশাঙ্কজনক। 

আহতরা হলেন, যশোর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল কবির শিকদার, ওয়াপদা কারবালা এলাকার জেলা যুবলীগ নেতা রাজিবুল (৪২), একই এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (২৩) এবং চাচড়া রায়পাড়া এলাকার মুজিবর রহমানের ছেলে ইমান। 

এ ব্যাপারে জেলা যুবলীগের সদস্য রাজিবুল সাংবাদিকদের বলেন, আমরা মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছিলাম. এ সময় কিছু লোক আমাদের উপর হামলা করে, এতে আমিসহ আমাদের মিছিলের অনেকেই ছুরিকাহত হয়েছে। 

এ ব্যাপারে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহি জানিয়েছেন, আমি শুনেছি একজন পকেটমারকে ধরে জনগণ গণধোলাই দিয়েছে। 

উল্লেখ্য, আজ বিমান বাহিনীর যশোর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেলা ২ টায় যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। 

তারেক/জেড