খুলনা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।রোববার রাত ৮টা থেকে এ ধর্মঘট শুরু করেন খুলনা জেলা সংশ্লিষ্ট পরিবহন চালকরা।

খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার খুলনা ও গোপালগঞ্জের দুই চালকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় নেতারা এর সমাধান করে দেন।

তবে রোববার বরিশাল-খুলনাগামী একটি বাস গোপালগঞ্জের ওপর দিয়ে যাবার পথে বাসের চালক বাবুলের বাড়ি খুলনায় জানতে পেরে সেখানকার স্থানীয় চালকরা তাকে মেরে মাথা ফাটিয়ে ও হাত পা ভেঙ্গে দেয়।চালক বাবুল বর্তমানে নগরীর কিওর হোম ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনায় ক্ষুব্ধখুলনার চালকরা প্রথমে খুলনা থেকে ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকে। পরে তা শুধু খুলনা-মাওয়া ধর্মঘটে এসে গড়ায়।এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর