রংপুরে আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস পালিত হয়েছে। ‘মাদক মুক্ত দেশ গড়ি, মাদকের ক্ষতি নেশা নয়, মাদকে না বলুন’ স্লোগানে রোববার (২৬ জুন) জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সে সময় একটি র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মজিদ।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মারুফি হাসান, মাদক দ্রব্য অধিদফতরের উপ-পরিচালক দিলারা রহমান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, মাদকের অপব্যহার রোধে একযোগে কাজ করতে হবে।

ওএফ