নারায়ণগঞ্জের ধর্মতলা এলাকা থেকে মীর রাসেল নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রাসেল সিদ্ধিরগঞ্জের নতুন হাজীগঞ্জ এসিআই পানির কল এলাকার মীর আনোয়ার হোসেনের ছেলে।

ধর্মতলা এলাকার একটি ভবনের নিচ থেকে বুধবার মধ্যরাতে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ইউএসএর তৈরি ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বক্সিং চাইনিজ রুলার উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম আটকের খবর নিশ্চিত করেন।

তিনি জানান, রাসেলসহ আরও দুই জনকে দুই বছর আগে একইভাবে অস্ত্রসহ আটক করা হয়েছিল। পরে রাসেল জামিনে ছাড়া পান।

এমকে