মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে জামায়াত-শিবিরের সাত কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টার (শনিবার দিবাগতরাত) দিকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ।

আটকরা হলেন- মোনাখালী গ্রামের জামায়াত সমর্থক আজিজুল ইসলাম (৫২), শাহাবুদ্দীন (৩৫), ইসতারুল ইসলাম (৪৬), শহিদ ফরাজী (৩৬), হাফিজুর রহমান (৩৫) ও শাহিন আলম (৩৬) এবং শিবিরকর্মী আলমগীর হোসেন (২২)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মুফিদুল ইসলাম জানান, মোনাখালী মধ্যপাড়া জামে মসজিদে শনিবার রাতে জামায়াত-শিবির সরকারবিরোধী গোপন সভা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেরে তারা মসজিদ থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই সাতজনকে আটক করা হয়।

ওই সাতজনকে কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে দুপুরের মধ্যে মেহেরপুর আদালতে পাঠানো হবে বলে জানান এসআই।

এমকে