বাগেরহাটে গভীর রাতে ৬ বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক আওয়ামী লীগ কমী নিহত ও নারীসহ মোট ১২ জন আহত হয়েছে।

মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলায় ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগকর্মী আ. সালাম সরদার (৪০) ছোট কুমারখালী গ্রামের মৃত এরফান উদ্দিন সরদারের ছেলে। আহত ১২ জনের মধ্যে আটজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, মোরেলগঞ্জ উপজেলার ছোট কুমারখালী গ্রামে ছয় বসতবাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগ কর্মী আ. সালাম সরদারসহ মোট ১৩ জন।

আহতদের মধ্যে ৯ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আ. সালাম সরদারকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

জেড