জামালপুরে ষষ্ঠ স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমানকে (৭০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুর ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা বেগম এ আদেশ দেন।
মেলান্দহ উপজেলার রামদুনিয়াগাছা গ্রামের জহর উদ্দিনের মেয়ে যমুনা বেগম (৩০) বাদী হয়ে ২০১৪ সালের ডিসেম্বর মাসে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাবিবুর রহমান এ পর্যন্ত নয়টি বিয়ে করেছেন বলে জানা গেছে। বর্তমানে তার ছয় স্ত্রী বিদ্যমান।
কেএইচ





