ময়মনসিংহ সদর থেকে অজ্ঞাত এক নারী (২৪) ও গফরগাঁওয়ের পাগলা থানায় আজিজুল (২৫) নামে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার সকালে শম্ভুগঞ্জ রেললাইনের পাশে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া টাইমনিউজবিডিকে বলেন, রোববার সকালে চাতুলিয়া বিলের পাশে আজিজুল (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে দু’টি ছুরিও উদ্ধার করা হয়েছে।
আজিজুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
ওএইচ/এসএইচ





