ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পশু পল্লী চিকিৎসক ফরহাদ হোসেন হত্যাকারীদের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে প্রাণি পল্লী চিকিৎসক সমবায় ।

রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় গরিব স্বেচ্ছাসেবী ইউনিয়ন কৃত্রিম প্রজনন পয়েন্টের একজন প্রাণি পল্লী চিকিৎসক। বিবাদীর হুমকি ধামকিতে বাদী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়।

প্রকৃত খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবী উপজেলা কৃত্রিম প্রজনন পয়েন্টের স্বেচ্ছাসেবী, গ্রামবাসী ও সেবাভোগী সাধারণ জনগণের।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রাণি পল্লী চিকিৎসক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, পল্লী চিকিৎসক মিজানুর রহমান, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২১মে উপজেলার ইচাইল বেপারী পাড়া গ্রামে জমি সংক্রান্ত জেড়ে চাচার হাতে প্রাণি পল্লী চিকিৎসক ভাতিজা ফরহাদ হোসেন (৩৫) নির্মমভাবে খুন হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা নাসরিন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে ২২মে শুক্রবার দুপুরে হত্যার সাথে জড়িত হাবিবুর রহমানকে গ্রেফতার করে মামলা তদন্ত কর্মকর্তা এস.আই তাজুল ইসলাম।

এসএইচ