বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের ধাক্কায় ফয়সাল মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার গাইনেরপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের খালেক মোল্লার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে গাইনেরপাড় এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফয়সাল নিহত হয়।

এমবি