সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ চারশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুশখালী সীমান্তের মোক্তবমোড় এলাকার একটি মাঠ থেকে উক্ত ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় দুই লাখ টাকা।

সাতক্ষীরা- ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কুশখালী বিওপির নায়েক সুবেদার আহম্মদ আলী জানান, কুশখালী সীমান্তের মোক্তবমোড় এলাকা দিয়ে একটি মাদক পাচারকারী চক্র ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় ৪শ বোতল ফেনসিডিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

জেআই