ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর তার স্বামী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আজ (০৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আকচা গ্রাম থেকে স্বামী ও পাশের বরুনা গ্রাম থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বামী সাইদুল ইসলাম ও তার স্ত্রীর আসমা (৩০) একই এলাকার বাসিন্দা।

সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার আকচা গ্রাম থেকে স্বামী ও পাশের বরুনা গ্রাম থেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর ওই স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান ওসি।

এমবি