ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কারাম্বির সিংয়ের আমন্ত্রণে ভারতে গেলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
শনিবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় সফর শেষে নৌবাহিনী প্রধান আগামী ২৯ অক্টোবর ঢাকায় ফিরবেন।
এমবি





