কাফরুল থানা এলাকায় মিজান নামের এক যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, তিনি যুবলীগ কর্মী কিনা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে লোকমুখে শোনা যাচ্ছে তিনি যুবলীগ কর্মী।
পুলিশ জানায়, নিহতের নাম মো. মিজান (২২)। তার বাবার নাম নুরু মিয়া। তিনি কাফরুলের ১৮৯ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এই বাড়ির সামনে থেকে ভোর সাড়ে ৬টায় মিজানের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আয়নুল হক।
মিজান কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী ছিলেন বলে জানান তার ছোট ভাই মামুন।
মিজানের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানার কাজীরচড়ে।
[b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]