অবরোধ-হরতালের নামে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি।

সোমবার সকালে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্তরে ক্যাম্পের সভাপতি মোবারক হোসেন এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে সহ-সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক মো: শওকত আলী, সচিব মোঃ রিপন, যুগ্ন সম্পাদক শাহজাহান আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেএইচ