পুলিশের চাঁদাবাজি ও হয়রানীর প্রতিবাদসহ ১২দফা দাবী আদায়ের লক্ষ্যে পরিবহন মালিকও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনাসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনিদিষ্টকালের পন্যবাহী পরিবহন ধর্মঘটের আজ চলছে দ্বিতীয় দিন।

অনিদিষ্টকালের এ পরিবহন ধর্মঘটে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানীকৃত পন্য বোঝাই কয়েকশ‘ ট্রাক আটকা পড়েছে বন্দরে। তবে আটকা পড়া এ সব ট্রাকের মধ্যে আমদানীকৃত পচনশীল পণ্য রয়েছে বেশীরভাগ ট্রাকে।

ফলে সোমবার বিকাল থেকে বন্দর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বিঘ্ন ঘটছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। বেনাপোল বন্দর থেকে প্রতিদিন প্রায় ৪শ ট্রাক মালামাল খালাশ হলেও ধর্মঘটের কারনে তা বন্ধ রয়েছে। এ দিকে প্রতিদিন কমপক্ষে ২শট্রাক মালামাল ভারতে রফতানি হলেও ধর্মঘটের কারনে গতকাল কোন পণ্যবাহি ট্রাক ভারতে যায়নি । পণ্য লোড আন লোড বন্ধ থাকায় বন্দরে কর্মরত প্রায় ৩ হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজ করতে পারছে না। বন্দরে খালি ট্রাক প্রবেশ না করায় তাদের এখন পার করতে হচ্ছে অলস সময়।

পণ্য পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে আমদানী কার্যক্রম স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকে রপ্তানীকৃত পণ্য বোঝাই কোন ট্রাক ভারতে যায়নি।

বন্দরে আমদানীকৃত পণ্য বোঝাই ট্রাক থেকে মালামাল নামানোর কাজ স্বাভাবিক আছে। ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের চলাচল ও রয়েছে স্বভাবিক।

নাসির/জারিফ