নীলফামারীতে পুলিশ বাধা দেয়ায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা বিএনপি। তবে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছেন নেতাকর্মীরা।
নীলফামারী শহরের পৌর বাজারে দলীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাবলা বক্তব্য দেন।
এ সময় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে





