রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।  সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি রাখা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ রেলওয়ে, পোস্ট অফিস এবং এ ধরনের প্রতিষ্ঠান নিজেদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই