নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চাঁন মিয়া উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি তার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বছর বয়সী মেয়ে চাঁদনী।
বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ওই নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনাস্থলে তল্লাশি শুরু করলে চাঁন মিয়া সাঁতরে তীরে উঠে আসলেও নিখোঁজ থাকেন তার স্ত্রী ও মেয়ে ।
জানা গেছে, রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ১০-১২ জন যাত্রীবাহী একটি নৌকাকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ (এসআই) আবু তাহের জানান, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে।
এমই





