নীলফামারীর ডিমলায় স্ত্রীর ওপর অভিমান করে কাজী ইসলাম (৪৫) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

তিনি ডিমলা উপজেলার গয়াবাড়ী গ্রামের শয়তানের বাজার এলাকার হযরত আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, কাজী ইসলামের ২ স্ত্রীর মধ্যে বড় স্ত্রীর কোনো সন্তান নেই। ছোট স্ত্রীর ২ ছেলে থাকায় এক মাস আগে কাজী ইসলাম জমি ছেলেদের নামে লিখে দেন। এর পর থেকে বড় স্ত্রী তার নামে জমি লিখে নিতে চায়।

এ নিয়ে দু’জনের মধ্যে বুধবার রাতে ঝগড়া লাগে। এরই জেরে রাতে বাড়িতে রাখা কীটনাশক পান করেন কাজী ইসলাম। প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হযেছে বলে জানান ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই )মো. শরিফুল ইসলাম।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ