অনুনোমোদিত ওষুধ বিক্রি ও মজুতের অভিযোগে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব- ১ এর ভ্রাম্যমাণ আদালত।
এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনবিহীন প্রায় ১০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় ওই হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা কর হয়।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের মিডিয়া শাখার সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১ এর সদস্যরা এ্যাপোলো হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের ফার্মেসি থেকে ৫১ প্রকারের অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহমেদ জানান, ওষুধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদন না থাকায় ওষুধগুলো জব্দ করা হয়। এ ঘটনায় ১৬ লাখ টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।
কেএইচ





