কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় তারা আর মিছিল বের করতে পারেনি।

স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, সারাদেশে জামায়াতের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শনিবার সকাল ৯ টার দিকে নগরীর ফৌজদারি মোর এলাকা থেকে জামায়াত নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে।

এই বিষয়ে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এই রকম কোনো তথ্য আমাদের জানা নেই।

এসএইচ