বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা। সভা সমাবেশে ১৪৪ ধারা জারী করে গণতন্ত্র হত্যার প্রতিবাদে অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের: অবরোধের সমর্থনে ২ স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের মিছিল ও পিকেটিং করে।
সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্ক থেকে শাখা সেক্রেটারি দাইয়ান সালেহিনের নেতৃত্বে অন্য একটি মিছিল শুরু হয়ে কোর্ট কাচারীর দিকে যেতে থাকলে পুলিশ বাধা দেয়। এখানে উপস্থিত ছিলেন শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমান. সাহিত্য সম্পাদক হাফেজ ওয়াছিম মাহমুদ, ছাত্রকল্যাণ সম্পাদক মু. শাহজালাল প্রমুখ। সেখানে রাস্তায় আগুন জ্বেলে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে সেখানে ৪টি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে।

অবৈধ আওয়ামী সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে ২০ দলের ডাকা লাগাতার অবরোধের ১ম দিন মঙ্গলবার রাজধানীর দু’টি স্থানে মিছিল ও পিকেটিং করে সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধোলাইখালে শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে অবরোধ সমর্থনে মিছিল বের হয়। সেখানে উপস্থিত ছিলেন শাখার অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান প্রমুখ। এ সময় রাস্তায় আগুন জ্বেলে অবরোধ করে শিবির কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে সেখানে ৮টি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে একজন শিবিরকর্মী গুরুতর আহত হয়।
মোহাম্মদপুর থানা: সকাল সাড়ে ৮টায় থানা আমীর জিয়াউল হাসানের নেতৃত্বে মোহাম্মদপুরের তাজমহল রোডে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।
সেখানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা শফিউর রহমান, এ্যাডভোকেট আজহার মুন্সি, রবিউল ইসলাম রিতু, আব্দুল হান্নান প্রমূখ।
ডেমরা থানা: ডেমরায় মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা থানা।
জামায়াতের ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি আজ সকাল সাড়ে ৭টায় ডেমরার বড়ভাংগা চৌরাস্তা থেকে শুরু হয়ে বোর্ড মীলসে গিয়ে শেষ হয়।
শাহজাদপুর: রাজধানীর শাহজাদপুরে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত একজনের নাম নজরুল ইসলাম।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক রাকিব মাহমুদের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল করে শিবির।
মিছিলটি উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে শাহজাদপুর আসলে পুলিশ বাধা দেয়। এ সময়ই বাধে সংঘর্ষ। বিক্ষুদ্ধ শিবির কর্মীরা ১০-১২ টি গাড়ি ভাংচুর করে। পুলিশ এসময় ফাকা গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে রাস্তা থেকে সড়িয়ে দেয়।
শিবিরের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জাকির হোসেন টাইম নিউজকে বলেন, পুলিশ বিনা কারনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। এ সময় আমাদের ১৫ জন কর্মী আহত হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মাতুয়াইল: ডেমরা থানার মাতুয়াইলে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
খিলগাঁও থানা: সকাল ৮টায় খিলগাঁও চৌরাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে জামায়াতে ইসলামী। এর আগে জামায়াতের খিলগাঁও থানা আমীর সগির বিন সাঈদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সিপাহীবাগ ক্লাব মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও চৌরাস্তায় এসে রাস্তা অবরোধ করে। সেখানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক রবিউল ইসলাম, জুলফিকার আলী ও আ ন ম শহিদুল্লাহ প্রমূখ। প্রমূখ।
বাড্ডা থানা: অবরোধের সমর্থনে রাজধানীর বাড্ডা থানায় মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর পূর্ব।

রমনা থানা: সকাল পৌনে ৭টায় মগবাজার রেলক্রসিংয়ে বেশ কিছু সময় অবরোধ করে রাখে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
জামায়াত নেতা হাবিবুর রহমান ও জিল্লুর রহমানের নেতৃত্বে এখানে আরো উপস্থিত ছিলেন ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, মাহবুবুর রহমান, মোশারফ হোসেন ও শিবির নেতা সাইয়্যেদ জুবায়ের প্রমূখ।
এমকে/





