নারায়ণগঞ্জ শহরের টানবাজার আবাসিক এলাকায় মঙ্গলবার দুপুরে একটি কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, টানবাজার এলাকার ইদু মিয়ার তিনতলা ভবনের নীচ তলা ভাড়া নিয়ে কেমিক্যালের গোডাউন করেন সাইদুর রহমান নামে এক ব্যবসায়ী। দুপুর ১২টার দিকে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। উপরে ফ্ল্যাটগুলোতে থাকা লোকজন দ্রুত নেমে আসার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, প্রচণ্ড ধোঁয়া ও গ্যাসের কারণে অগ্নিকাণ্ডের স্থানে যাওয়া যাচ্ছে না। তবে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইআর