কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন মেম্বারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার কোম্পানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

মুরাদনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরকসহ তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় কামালকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

কেএইচ