বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষীপুর জেলা সেচ্ছা সেবকদল।

বুধবার বেলা ১ টার দিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসুচি পালন করে। এ সময় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এড্: মোহসিন কবির স্বপন, সদর পূর্ব সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুজ্জামান শরীফ, সদর পশ্চিম সভাপতি জাকির হোসেন ভ’ইয়া ,সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর সেচ্ছাসেবকদলের সভাপতি মো: হারুন, কাজল, খালেদ , বাবুলসহ আরো অন্যঅন্যা নেতা কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা বলেন,অনির্বাচিত সরকারের এসব অনৈতিক কর্মকান্ড বিএনপি কিংবা দেশের জনগণ ভীত নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করার সাহস সরকারের নেই বলেও দাবি করেন বক্তারা।

অবিলম্বে খালেদা জিয়ার নামে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারসহ তার নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

আলমগীর/এমআর