মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন বড় কবরস্থানের পশ্চিমপাশ থেকে নজির আহমদ (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ একই ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার মৃত গুনুমিয়ার ছেলে। তিনি পেশায় জেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। বৃদ্ধের ঘাড়ে ও হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।

মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

এমবি