রাজধানীর শাহবাগে ককটেল বিস্ফোরণে এক শিক্ষিকাসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিক্ষিকা সেলিনা বেগম (৩৫), আব্দুস সালাম (৩৫), মাফিয়া বেগম (৪৫), তাসমিন আক্তার (৩০), কামাল আকন্দ (৩৫), মবিন (৩০), ফারজানা (১৯)।

এর মধ্যে সেলিনা বেগম এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি পাঁচজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য (পিজি হাসপাতাল) নিয়ে যাওয়া হয়েছে।

জেআই