নারায়ণগঞ্জে গত দুই দিনে বাসে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় শিবির নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার শহরের সিরাজদৌল্লাহ সড়কে যাত্রীবাহী বাস এবং কাশিপুরে বাসে আগুন দেওয়ার ঘটনাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
খন্দকার মহিদ উদ্দিন আরও জানান, ‘নাশকতাকারীরা যেই দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’ তিনি নাশকতার সঙ্গে জড়িতদের এই পথ পরিবহার করে ঘরে ফেরার আহবান জানান।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার(তদন্ত) সুব্রত হাওলাদার প্রমুখ।
জেআই





