রাজধানীর পল্লবী কাফরুল এলাকা থেকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিদেশে মানবপাচার করে আসছিল। অভিযানে দুইজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টায় র‌্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে, বলেন মাকসুদুল আলম।

এমকে