রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ১০৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) রাত থেকে সোমবার (১৬ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির এ তথ্য জানান।

জাময়াতের দুই কর্মী হলেন- মিঠাপুকুর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আলহাজ খবেজ উদ্দিনের ছেলে মোতালেব (৪০) ও মোঘলকোট গ্রামের বজলার রহমান মিয়ার ছেলে শাহজাদা মিয়া (৪৫)।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএম