মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে রাস্তায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, গভীররাতে অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ