বিশ্ব বন্যপ্রানী দিবস পালনে বন্যপ্রাণী সংরক্ষণে "তরুণদের কন্ঠে কন্ঠ মিলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে শনিবার র্যালি ও আলোচনা সভা হয়েছে। নিরাপদ পাখির আবাস্থল তৈরী ও পাখি প্রেমী সেতুবন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শহীদুল ইসলাম, সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি, সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিপিবি সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন জাভিস্কো, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অমিনুল ইসলাম, সাংবাদিক এম, আর আলম ঝন্টু, আমিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হুদা।
খুরশিদ জাহান কাঁকনের পরিচালনায় আলোচনা সভা শেষে তাৎক্ষণিক প্রশ্নোত্তরে বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সুজন/নাজিব





