ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশে কোন আঘাতের চিহ্ন নেই বলেও জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]