গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩জন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খেয়াগাটে নৌকা ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় এ পর্যন্ত কয়জন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

এমবি