সুনামগঞ্জে সুরমা নদীতে একটি নৌকা ডুবে তিনজনে মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ শহরতলীর মল্লিকপুর সুরমা ব্রিজের নিচে বালুবাহী একটি নৌকা ডুবে এই ঘটনা ঘটে। সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুস সালামের ছেলে সায়েমুল (২৫), একই এলাকার মুল্লুক মিয়ার ছেলে জমির আলী (২৬) ও আব্দুল কাইয়ুমের ছেলে ফয়জুল্লা (৩০)। এদের সবার বাড়ি সদর উপজেলার শ্রীপুরে।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়জন শ্রমিক ভোরে বালু ভর্তি নৌকা নিয়ে সুরমা ব্রিজের নিচে আসেন। অন্ধকার থাকায় তারা নৌকা নোঙর করে ঘুমিয়ে পড়েন। এসময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ধারণা করা হচ্ছে বৃষ্টির সময় নোঙর খুলে নৌকা গভীর পানিতে গিয়ে ডুবে যায়। এসময় তিনজন সাঁতরে পাড়ে উঠলেও অন্য তিনজন ডুবে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করলেও একজন নিখোঁজ থাকে। পরে সকাল ১১টার দিকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
ঢাকা, ০৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
জাতীয়
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহত ৩
সুনামগঞ্জে সুরমা নদীতে একটি নৌকা ডুবে তিনজনে মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ শহরতলীর মল্লিকপুর সুরমা ব্রিজের নিচে বালুবাহী একটি নৌকা ডুবে এই ঘটনা ঘটে। সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে





