বুধবার ভোর থেকে সুনামগঞ্জের জামালগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এতে জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ সিলেট ও দিরাইগামী যাত্রীরা মারাত্মক র্দূভোগের স্বীকার হচ্ছেন।
প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা অটোটেম্পু হিউম্যানহলার ইমা লেগুনা সুজিকি মালিক সমিতি।
সমিতির কার্যকরি কমিটির সদস্য মোঃ সেলিম উদ্দিন জানান, তাদের যানবাহন আটকে স্থানীয় প্রশাসনের লোকেরা বিভিন্ন সময় হয়রানি করছে। আজ সমিতির পক্ষ থেকে সুনামগঞ্জে মানববন্ধন করে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হবে। অযথা হয়রানি বন্ধ না করা হলে ধর্মঘট অব্যাহত থাকবে। ধর্মঘটের কারণে জামালগঞ্জ টু কাঠইর সড়কে দু’শতাধিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্র্তা আতিকুর রহমান জানান, ভ্রাম্যমান আদালত কাগজপত্র না থাকায় চারটি সিএনজি ফোরস্ট্রোক আটক করে এ জন্য তারা জনদূর্ভোগের কর্মসুচি দিয়েছে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





