নওগাঁর মান্দায় ছেলে ধরা গুজবে গণ পিটুনির শিকার ৬ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুলাই) সকাল ৭ টার দিকে মান্দা উপজেলার বুড়িদহ গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয়রা উপজেলার মহানগর স্কুলের সামনে থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি মান্দার তেঁতুলিয়া গ্রামে।


গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার খাগড়া ফয়েজউদ্দিন কলেজ এলাকার সাদ্দাম, আসলাম, সাইফুল, আব্দুল মজিদ, আনিছুর ও একই উপজেলার ফারাদপুর গ্রামের রেজাউল করিম।

মান্দার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাতে বুড়িদহ গ্রামের রঞ্জিতের পুকুরে একদল মৎস্যজীবী শ্রমিক মাছ ধরে । সকালে তারা কিছু মাছ বস্তায় করে বাজারে নিয়ে যাবার সময় গ্রামবাসী ছেলে ধরা গুজবে তাদের ধাওয়া করে আটক করে। একপর্যায়ে জেলেরা গণপিটুনির শিকার হয়।

খবর পেয়ে পুলিশ গ্রামবাসীর হাত থেকে জেলেদের উদআর করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি।

এসএম