বুধবার (১২ আগস্ট) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বিএনপি দুটি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। জোটটি সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে।

১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় ভোটারের সংখ্যা ৩৪৯ জন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে নির্ধারিত বাক্সে ব্যালট জমা দেবেন।

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সেখানেই ব্যালট গণনা করা হবে।

ইসি সচিব জানান, ভোটগ্রহণ শুরুর সময় সরাসরি সম্প্রচার করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধভাবে জমা পড়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কত ভোট পেয়েছেন, তা গণনা শেষে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করবেন।

এরপর ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোট পৃথক প্রার্থী দেওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না।

এস