মাগুরার মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের বনগ্রামে শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।

 এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

এলাকা পরিচালক আনোয়ারুল ইসলামে সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনা পরিচালক ইনছার আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাসের বাবলু, উপজেলা আওয়ামী লীগে সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

জেআই