বুধবার (৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে প্রধান বিচারপতির বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত জাহাঙ্গীর জে কে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাহাঙ্গীর আলম কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুচর পূর্ব পাড়া গ্রামের মৃত মো. দছিজল হকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়ার জামতলা এলাকায় থাকতেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।

তিনি, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মোটরবাইক চালিয়ে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও ঘাতক চালক আমাদের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এনএইচ