সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারের বাবুল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিখোঁজ বাবুল একই উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ঝিংলিগড়া গ্রামের আরজ আলীর ছেলে।
আরজ আলী জানান, তার ছেলে বাবুল মিয়া মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজে মধ্যনগর থানার পাতকুড়া গ্রামে যান। পরে আর তিনি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তিনি ছেলের সন্ধান পাচ্ছেন না।
পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান জানান, নিখোঁজ বাবুল গাছতলা বাজারে ব্যবসা করতেন। লোকমুখে বাবুলের নিখোঁজের কথা তিনি শুনেছেন।
মধ্যনগর থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ বাবুলকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





