চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) রাতে সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল কাশেম (৪৬), সুমা আক্তার (১৩ মাস) এবং অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী জানায়, চট্টগ্রামমুখী একটি ট্রেন মাদামবিবিরহাট এলাকা অতিক্রমকালে তোয়ান আলীসহ কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত হয়েছেন দুইজন।

ভাটিয়ারি স্টেশন মাস্টার রিংকু এই ঘটনারসত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।  

এমবি