গোপালগঞ্জের মুকসুদপুরে ফরমালিনযুক্ত আম, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও বেকারির বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় ৪ ব্যবসায়ীকে পৃথকভাবে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুজ্জামান এ জরিমানা করেন। এ সময় তার সঙ্গে বিএসটিআই কর্মকর্তা এসএম হাসিবুল হাসান ছিলেন।

পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে ফরমালিনযুক্ত আম বিক্রি করায় সেন্টু শেখকে ৫ হাজার, সাবু মিয়াকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় লক্ষ্মীনারায়ণ ভাণ্ডারকে ৭ হাজার এবং বেকারির বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় শ্রীকৃষ্ণ বেকারির মালিক পণ্টু সাহাকে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় আটককৃত ফরমালিন থাকায় ৬০ কেজি আম আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই