ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে আওয়ামী লীগ। জনসভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে আসেন হাজার হাজার নেতা-কর্মী। ফলে উদ্যানের পাশের পুরো রাস্তাটাই এসব বাসের দখলে চলে যায়।
রাজধানীর শাহবাগ, টিএসসি এলাকায় ইচ্ছেমতো রাখা হয় এসব গাড়ি। আর তাতেই সৃষ্টি হয় অসহনীয় যানজট।
পার্কের পাশ ঘিরে গাড়ি রাখার পাশাপাশি প্রধান সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কর্মী বহনকারী এসব বাস। এতে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হয়েছে গণপরিবহনে যাতায়াতকারী সাধারণ মানুষকেও।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআইজে





