বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী হিট ষ্টোকে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রয়েছে। বৃহস্পতিবার ১১ টার সময় এ ঘটনা ঘটে।

শাখরীপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, হঠাৎ  ৪র্থ শ্রেণির শিক্ষার্থী লামিয়া শ্রেণিকক্ষে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করতে গিয়ে ৪র্থ থেকে ৬ষ্ট শ্রেণি পর্যন্ত ৩৪ জন শিক্ষার্থী এক এক করে অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী তাদেরকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের সরকারি-বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

তরা হল- মাসুমা, সাথী, বর্ষা, শাহিন, সোনিয়া, ফতেমা, ফতেমা, মীম, আখি, আরিফ হোসেন, হালিমা , রোজিনা, সোনালী, চাদনি, সজীব,বৃষ্টি, জান্নাতুল, হীরা, লামিয়া, লিমা, সোমাইয়া, রুপা, নীলা, জ্যোতি, সোরাইয়া, সুমাইয়া, বিথি, নুসরাত, মীম, মায়া, রেখা, সুরাইয়া, নুরমোহাম্মাদ, মাহিন। জানা যায়, এদের প্রত্যকের বয়স ৯ থেকে ১৩ বছরের মধ্যে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যাদের হাসপাতালে নেওয়া হয়নি তাদের বাড়িতে এবং স্থানীয় চিকিৎসকদের দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের অবস্থা খারপ দেখে শার্শা শিক্ষা অফিসারকে অবহিত করে স্কুল ছুটি দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার একই ইউনিয়নের ধান্যখোলা মাধ্যমিক বিদ্যলয়ের ২১ জন শিক্ষার্থী হিট ষ্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এআই