পঞ্চম ‘আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৬’র উদ্বোধন করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করেন বার্নিকাট। সকাল ৮টায় শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে বিকাল পৌনে ৫টায়।

প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন ‘বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) সভাপতি মো. মোশাররফ হোসেন, লাইফ ফেলো ট্রেজারার ও কনফারেন্স চেয়ারম্যান মো. মাশেকুর রহমান খান, ইসি অ্যান্ড লাইফ ফেলো ট্রেজারার ও সম্মেলনের সেক্রেটারি মো. রিয়াদ হোসেনে।

সম্মেলন সঞ্চালনা করছেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফেলো অ্যান্ড জেনারেল সেক্রেটারি মো. নজরুল ইসলাম ও বিটিভির ইংরেজি বিভাগের সংবাদ উপস্থাপিকা তানজিলা মানার সুলতানা।

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আয়োজিত এ সম্মেলনের মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকম। দেশ বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী এতে অংশ নিয়েছেন। মেট লাইফ এই সম্মেলনের টাইটেল স্পন্সর।

এআই