পারিবারিক কলহের জের ধরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ডলি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এ ঘটনা ঘটে। ডলি শহরের পুরাতন মুন্সীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ডলি সৈয়দপুর থানা সংলগ্ন রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় স্টেশন থেকে ছেড়ে আসা সৈয়দপুর-রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ডলি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
এআর





