নারায়ণগঞ্জের মিশনপাড়ায় শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শিরিন (২৮) ও তার মেয়ে জয়তা (৬)। শিরিন চাষাঢ়ার বালুর মাঠ এলাকার মোহম্মদ সেলিমের স্ত্রী। তারা ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পরই ট্রাকটি আটক করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঞ্জুর কাদের পিপিএম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআর





