চট্টগ্রামের কোতোয়ালী থানার চাক্তাই মকবুল সওদাগর রোড এলাকায় ট্রাকের ধাক্কায় নছু মিঝি (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নছু মিঝি ভোলার ভরানদী এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, চাক্তাই এলাকায় শ্রমিকের কাজ করেন নছু মিঝি। শনিবার সকালেকাজে যাওয়ার সময় মকবুল সওদাগর রোডে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেএইচ





